Bangladeshi Brands
معلم الأدب العربي أونلاين
معلم الأدب العربي أونلاين

معلم الأدب العربي أونلاين

✓ Verified
EducationEst. 2025
Visit Website ↗

About

معلم الأدب العربي أونلاين-এর মূল পরিচয় হলো—আরবি ভাষা ও সাহিত্যের গভীর অধ্যয়ন, গবেষণা ও পাঠদানকে আধুনিক অনলাইন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করা। আমাদের পাঠক্রমে প্রাচীন ও আধুনিক আরবি সাহিত্যের নির্বাচিত উচ্চমানের গ্রন্থ ও সাহিত্যিকদের রচনা গুরুত্বের সঙ্গে অধ্যয়ন করা হয়। جبران خليل جبران، مصطفى لطفي المنفلوطي، أبو الحسن علي الندوي، علي الطنطاوي، نجيب محفوظ-এর মতো বিশিষ্ট সাহিত্যিকদের রচনা এবং ديوان المتنبي، ديوان الشافعي، ديوان الحماسة-এর মতো শাস্ত্রীয় সাহিত্যকর্ম পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সাহিত্যবোধ ও চিন্তাশক্তি বিকশিত করার চেষ্টা করা হয়। আরবি ভাষা ও সাহিত্যের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে নূরানী কায়দা থেকে শুরু করে আকিদা, তাফসীর, নামাজের মাসআলা-মাসায়েলসহ প্রয়োজনীয় ইসলামী শিক্ষার বিভিন্ন ক্লাস ও কোর্সের ব্যবস্থা রয়েছে। বর্তমানে আরবি সাহিত্যভিত্তিক আরও কিছু গ্রন্থের কাজ চলমান রয়েছে। পাশাপাশি মিসরি আঞ্চলিক ভাষা (اللهجة المصرية / العامية المصرية) ও আম্মিয়া লাহজাহর ইতিহাস নিয়ে একটি গবেষণাধর্মী বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং তা পাঠকদের জন্য বিক্রি করা হচ্ছে। জ্ঞানচর্চা, গবেষণা, পাঠদান ও মানসম্মত প্রকাশনার মাধ্যমে আরবি ভাষা ও সাহিত্যকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।

Founder & Leadership

IK

IBRAHIM KHOLILOLLA

معلم الأدب العربي

Contact

📞 01757943404✉️ jibrankholil7@gmail.com🌐 Website

📍 JHITKA, MANIKGANJ, DHAKA, BANGLADESH

Social

Details

Country: Bangladesh

Listed: 4 Sept 2026

Views: 6,055