

২০২০ সাল। বিশ্বজুড়ে তখন করোনার মহামারি। মানুষের জীবন থমকে গেছে, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ চরমে। ঠিক তখনই আমরা কয়েকজন ভেবেছিলাম—কীভাবে আমাদের দেশের মানুষদের আরও স্বাস্থ্যবান, সচেতন ও রোগ প্রতিরোধে সক্ষম করে তোলা যায়? এই চিন্তা থেকেই যাত্রা শুরু আমাদের উদ্যোগের—আমাদেরই ডট কম। আমাদেরই ডট কম একটি বাংলাদেশ-ভিত্তিক কৃষি-প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, যা ১০০% প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত খাবার সরবরাহের মাধ্যমে একটি সুস্থ জীবনধারার প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, খাদ্য শুধু পেট ভরানোর মাধ্যম নয়, এটি সুস্থতার ভিত্তি। প্রতিটি পণ্য আমরা তৈরি করেছি নিজের হাতে, নিজের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে। আমাদের প্রতিটি প্রোডাক্টের মাঝে রয়েছে বিশুদ্ধতা, যত্ন, প্রাচীন বাংলার ঐতিহ্য এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়। আমরা এমন খাবার আপনাদের কাছে পৌঁছে দেই, যেগুলো শরীরকে করে মজবুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের সব পণ্যই ইসলামসম্মত ও বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যকর প্রমাণিত। আমরা নিজেরা যেসব খাবার খাই এবং আমাদের সন্তানদের খাওয়াই, সেই একই খাবার আমরা আপনাদের জন্য তৈরি করি। গুণমানের প্রশ্নে আমরা কখনোই আপোষ করিনি, ইনশাআল্লাহ, কখনো করবো না।
📍 Tegh Kathora, Mohanbari, Salna, Gazipur City Corporation, Gazipur, Bangladesh
Country: Bangladesh
Listed: 22 Jun 2026
Views: 3,900