Bangladeshi Brands
Welfare Blood & Social Foundation
Welfare Blood & Social Foundation

Welfare Blood & Social Foundation

Non Profit Organisation📍 Noakhali , BangladeshEst. 2011

About

Welfare Blood & Social Foundation ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অন্যতম একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও মানবিক সামাজিক সংগঠন। সংগঠনটি ১০ আগস্ট ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণ সাধন, অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষামূলক, স্বাস্থ্যসেবামূলক, রক্তসেবা, পরিবেশ সংরক্ষণ ও আত্মনির্ভরশীলতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি সুন্দর, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, পরিবেশ রক্ষা ও দুর্যোগকালীন জরুরি সেবার মাধ্যমে একটি মানবিক ও টেকসই সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। আমাদের ভিশন (Vision) একটি মানবিক, শিক্ষিত, সুস্থ, সবুজ, পরিবেশবান্ধব, দুর্যোগ-সহনশীল ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা। আমাদের মিশন (Mission) মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রক্তসেবা, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগকালীন সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজের টেকসই অগ্রগতি নিশ্চিত করা। Our Motto Education • Service • Cooperation আমাদের মূলমন্ত্র শিক্ষা • সেবা • সহযোগিতা

Founder & Leadership

ফর

ফজলে রাব্বি সাব্বির

নির্বাহী পরিচালক

Contact

📞 +880 1805-424343✉️ welfareblood@gmail.com🌐 Website

📍 Khidmah Tower, 6th Floor, Sebarhat, Senbag, Noakhali, Bangladesh

Details

Employees: 500+

Country: Bangladesh

Listed: 9 Oct 2026

Views: 1,536